November 16, 2026, 1:08 am
শিরোনাম:
রায়পুর নতুনবাজার ড্রেইনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই তড়িঘড়ি ঢালাই, নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন! রায়পুরে বে‌ড়ে‌ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, জনমনে আতঙ্ক; নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা রায়পু‌রে ট্রান্সফরমারসহ একটি খুঁটি হেলে পড়েছে লক্ষ্মীপুরে আল-ফারাদী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, ১২ কেন্দ্রে অংশ নিল প্রায় ১০ হাজার শিক্ষার্থী রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান রায়পুরে বসতঘরে ঢুকে দম্পতিকে কুপিয়ে জখম, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন ও সড়ক আইন অমান্যে মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, ৯ প্রতিষ্ঠানে ৪৬ হাজার টাকা জরিমানা

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন বিভিন্ন সার, বীজ, বালাইনাশক, পোল্ট্রি ফিড ও ফলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় কৃষি বিপণন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা এন. এম. রেজাউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে লক্ষ্মীপুর জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
এদিকে পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আনন্দ বাস সার্ভিসসহ ৪টি পরিবহনকে ৪টি মামলায় মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে সর্বমোট ৯টি প্রতিষ্ঠান ও পরিবহনকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা