November 16, 2026, 1:11 am
শিরোনাম:
রায়পুর নতুনবাজার ড্রেইনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই তড়িঘড়ি ঢালাই, নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন! রায়পুরে বে‌ড়ে‌ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, জনমনে আতঙ্ক; নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা রায়পু‌রে ট্রান্সফরমারসহ একটি খুঁটি হেলে পড়েছে লক্ষ্মীপুরে আল-ফারাদী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, ১২ কেন্দ্রে অংশ নিল প্রায় ১০ হাজার শিক্ষার্থী রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান রায়পুরে বসতঘরে ঢুকে দম্পতিকে কুপিয়ে জখম, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন ও সড়ক আইন অমান্যে মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক আহত, দোষীদের শাস্তির দাবি

Reporter Name

আরিফ হোসেন রুদ্র

সাভারের আশুলিয়ায় প্রাইভেটকারের পেছনে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা বলতে গেলে সাংবাদিক মো. আবীর হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে এক অটোচালকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি ব্রিজের পশ্চিম পাশে। ভুক্তভোগী সাংবাদিক মো. আবীর হাসান প্রজন্ম ২৪-এর সাভার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, একটি প্রাইভেটকারের পেছনে অটোরিকশা ধাক্কা দিলে বিষয়টি নিয়ে প্রতিবাদ ও কথা বলতে যান সাংবাদিক আবীর হাসান। এ সময় ওই অটোচালক তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার গায়ে হাত তোলেন এবং লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

একজন সংবাদকর্মীর ওপর এ ধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলার মতো ঘটনার বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করা হচ্ছে।

এ ধরনের অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা