November 16, 2026, 1:10 am
শিরোনাম:
রায়পুর নতুনবাজার ড্রেইনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই তড়িঘড়ি ঢালাই, নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন! রায়পুরে বে‌ড়ে‌ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, জনমনে আতঙ্ক; নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা রায়পু‌রে ট্রান্সফরমারসহ একটি খুঁটি হেলে পড়েছে লক্ষ্মীপুরে আল-ফারাদী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, ১২ কেন্দ্রে অংশ নিল প্রায় ১০ হাজার শিক্ষার্থী রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান রায়পুরে বসতঘরে ঢুকে দম্পতিকে কুপিয়ে জখম, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন ও সড়ক আইন অমান্যে মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

Reporter Name

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা দুটি বিদেশি দুধের কৌটা থেকে উদ্ধার হওয়া ১১টি শক্তিশালী আইইডি বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সা এতে নেতৃত্ব দেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল ব্যাপারীর খেয়াঘাটের পাশে একটি ফসলি জমিতে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এর মধ্যে বড় আকারের দুইটি, মাঝারি তিনটি, এবং ছয়টি ছোট সাইজের ককটেল হাতবোমা ছিল।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠোনে মাটির নিচে খোঁড়া গর্ত থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। পরে বুধবার ডিএমপির বিশেষজ্ঞ দল সেগুলোতে শক্তিশালী আইইডি বোমা থাকার বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজন ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর ভাড়া নেওয়া কক্ষ থেকে এর আগে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই মাস ধরে সুজনসহ কয়েকজন ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাঁরা বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘন বেষ্টনী তৈরি করে রাখতেন। তাঁদের সঙ্গে প্রতিবেশীদের তেমন যোগাযোগও ছিল না। একই বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও মাটির নিচে পুঁতে রাখা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ডিএমপির বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার দুপুরে ১১টি আইইডি বোমা সফলভাবে নিষ্ক্রিয় করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা