November 19, 2026, 8:58 pm
শিরোনাম:
রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম রায়পু‌রে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার রায়পুরের সাবেক সাংসদ হারুনুর রশিদের স্মরণে মজিবুল হক একাডেমিতে দোয়া ও মিলাদ রায়পুরে স্কুলের সাইকেল পার্কি স্থানে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, আটক ২ রায়পুর থানার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২ লক্ষ্মীপুরে কাগজপত্রবিহীন ডাম্প ট্রাক ও লরির বিরুদ্ধে অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আইজিপির পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা নড়াইলে বিএনপির গা‌ড়িবহরে হামলা, দুই নেতার মৃত্যুর খবর লক্ষ্মীপুর সদরের করাতির হাটে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান, ধ্বংস করা হলো চুল্লি ও হাওয়াই চিমনি
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর থানার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২

Reporter Name

রায়পুর প্রতি‌নি‌ধি:
লক্ষ্মীপুরের রায়পুরে থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদ এবং চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল্লাহর ছেলে লাবিব।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রায়পুর মার্চেন্টস একাডেমির পেছন থেকে থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে মুন্সীবাড়ির বাগান দিয়ে পালিয়ে যাওয়ার সময় পৌর ছাত্রদলের জিহাদ রহমান, ফাহিমসহ কয়েকজন নেতাকর্মী তাদের আটক করেন।
আটককারীদের দাবি, আটক দুজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তাদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিহাদের নেতৃত্বে পরিচালিত একটি মেসেঞ্জার গ্রুপে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা