November 21, 2026, 9:00 pm
শিরোনাম:
স্বর্ণের বাজারে বড় ধস, ২২ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা রায়পুরে শীর্ষ জঙ্গি গ্রেপ্তার: দুই মাসের গোপন আস্তানায় কারা ছিল নেপথ্যের সহযোগী? ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবেন উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রায়পুরে ফার্মেসি থেকে ওষুধ চুরির চেষ্টার অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ব্যক্তি লক্ষ্মীপুরজুড়ে নারিকেলের বাম্পার ফলন, ২০০ কোটি টাকার বাজার—শিল্পকারখানা স্থাপনের দাবি রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রদীপ কুমার রায়

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২১ নভেম্বর) গুহা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুদ্দীন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মাইন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেনা আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুরাদ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নতুন প্রজন্মকে পড়াশোনায় মনোযোগী ও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা