November 24, 2026, 6:00 am
শিরোনাম:
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই রায়পুর কমিউনিটি সেন্টার অ্যান্ড কনভেনশন হল অযত্ন-অবহেলায়, সংস্কারের দাবি এলাকাবাসীর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের বিশেষ ফ্লাইট! চট্রগ্রা‌মে আওয়ামীলীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ জনসহ আহত ২০ লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রায়পুরসহ চার উপজেলার সীমানা নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ে বৈঠক, রায়পুর উপজেলা জামায়াতের নতুন আমীর অ্যাডভোকেট আব্দুল আউল রাসেল ছদ্মপরিচয়ে দুই মাস রায়পুরে আত্মগোপনে ‘বোমারু মামুন’ চট্টগ্রামে ভাড়া বাসায় ইয়াবা তৈরির অভিযোগ, এআইয়ের সহায়তায় কৌশল শিখে গ্রেপ্তার ১৯ বছরের তরুণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন অভিনেতা সোহেল খান। শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাঁকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেন। এছাড়া সিনেমাটির নির্মাতা ও প্রযোজক এমডি ইকবালও অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা জানাচ্ছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা