November 25, 2026, 2:02 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে দুই কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে দুই কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ৫ লাখ টাকার ক্ষতির দাবি লক্ষ্মীপুরে দুই মিষ্টি ও বিরিয়ানির দোকানে মোবাইল কোর্ট, ২৭ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরে দুই মিষ্টি ও বিরিয়ানির দোকানে মোবাইল কোর্ট, জরিমানা লক্ষ্মীপুরে বাবার মরদেহ বাড়িতে রেখেই মাকে মারধর, টাকা-জমির দলিল ও স্বর্ণালংকার লুটের অভিযোগ সন্তানদের বিরুদ্ধে রায়পুরে মদনমোহন মন্দিরে রাস উৎসব ঘিরে ভক্তদের মিলনমেলা রায়পুর থানার কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা লেনদেন না করার সতর্কবার্তা পুলিশের রামগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯ লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাটকা বিক্রি, ৩ জনকে ২১ হাজার টাকা জরিমানা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ৫ লাখ টাকার ক্ষতির দাবি

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মান্দারী পশ্চিম বাজারে গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রাকের মালিক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার পর এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ট্রাকের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, মেরামতের জন্য প্রায় এক মাস ১১ দিন আগে ট্রাকটি গ্যারেজে দিয়েছিলেন তিনি। পরদিনই ট্রাকটি বুঝে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
তাঁর অভিযোগ, গ্যারেজের পাশে আরও গাড়ি থাকলেও পরিকল্পিতভাবে শুধু তাঁর ট্রাকটিকেই আগুনের লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ট্রাকটি পুড়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ট্রাক মালিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা