November 29, 2026, 2:43 am
শিরোনাম:
ফেনীতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া, ‘নারায়ে তাকবির’ স্লোগান বিএনপির সীমান্ত সুরক্ষা ও দেশের অভ্যন্তরে নাশকতা দমনে সক্রিয়  আলফারাদী ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় এইচআরসিএস স্মার্ট স্কুলের ৩৩ শিক্ষার্থীর সাফল্য রায়পুরে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন বৃত্তি অর্জন, ট্যালেন্টপুলে ৪ জন আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, ওসিকে তিন দিনের রায়পুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, পরিবারে শোকের মাতম! “আপা আপা করিস না, আপা আর আইবো না”—রায়পুরে বিএনপির বিক্ষোভ মিছিল দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বোরকা পরে সীতাকুণ্ডের গ্যাস কারখানায় ডাকাতি, লুট ৫ লাখ টাকা ও আড়াই টন তামার তার!

Reporter Name

দেশ দিগন্ত। অনলাইন সংবাদ:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও প্রায় আড়াই টন তামার তার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডাকাত দলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ৫৬ মিনিটের দিকে গ্রিল কাটার যন্ত্রপাতি নিয়ে ছয়জন ব্যক্তি কারখানার ভেতরে প্রবেশ করেন। তাঁদের মধ্যে তিন থেকে চারজনের পরনে ছিল সাদা বোরকা।
কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতেরা প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা এবং ১ হাজার ২০০ মিটার তামার তার লুট করে নিয়ে গেছে। এসব তারের ওজন প্রায় আড়াই টন।
ঘটনার পর শুক্রবার সকালে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শিল্পাঞ্চলে ধারাবাহিক চুরি ও ডাকাতির ঘটনায় কারখানার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
দ্রুত জড়িতদের শনাক্ত, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা