April 19, 2026, 1:03 pm
শিরোনাম:
রায়পুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রায়পু‌রে ইয়বা এবং গাঁজাসহ ৪ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার হরমুজ প্রণা‌লী ফের বন্ধ ক‌রে দি‌লো ইরান রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিনমজুর মহারাজ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লক্ষ্মীপুর রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ! ২০ হাজার টাকা জ‌রিমানা রায়পুরে মাদকের ভয়াল থাবা: প্রশাসনের নীরবতা নাকি ‘আইওয়াশ’? লক্ষ্মীপুর রামগতিতে ৮২ পিছ ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার রায়পুরে ১৪০ গ্রাম গাঁজা ও ৬৭ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে ব্যবসায়ী সুবাস খলিফার পরলোক গমন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সাংবা‌দিক‌কে যুবদল নেতার গালিগালাজ, থানায় অভিযোগ

Reporter Name

লক্ষ্মীপুরের রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সদস্য এবং পৌরসভার কর্মচারী ইকবাল পাটোয়ারীর কাছে একজন প্রবাসীর স্ত্রীর অভিযোগের বিষয় জানতে চাওয়ায় রায়পুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি আর জে হারুন কে অকথ্য ভাষায় গালিগালাজ করায় রায়পুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে সাংবাদিক আর জে হারুন গণমাধ্যমকে জানান, ” সাবেক যুবদল নেতা ইকবালের বিরুদ্ধে চরপাতার নির্যাতিত একজন প্রবাসীর স্ত্রী ইকবালের নেতৃত্বে বসত বাড়ি ভাংচুর ও জমি দখল করে নেওয়ার অভিযোগ এবং তাকে গৃহবন্দী করে রাতের অন্ধকারে পুড়ে মারার হুমকি দেয়। ইকবালের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্যি কীনা জানতে তাকে মুঠোফোনে কল দেওয়া হলে, যুবদল নেতা ইকবাল মাফিয়া ডন স্টাইলে আমাকে নানা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সে বলে আমি কি প্রশাসন? নাকি চেয়ারম্যান- মেম্বার? তুই কি থানা? তুই জিজ্ঞেস করার কে। দেখে নেওয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেন। এ বিষয়ে কল রেকর্ড আছে।

সাংবাদিককে গালিগালাজের বিষয়ে জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম বলেন, যতবড় নেতাই হোকনা কেন সাংবাদিক কে গালিগালাজ করাটা কোন রাজনৈতিক নেতাদের বৈশিষ্ট্য হতে পারেনা। অপরাধের অভিযোগ আসলে সাংবাদিকরা সত্যতা যাচাই-বাছাই করবেই। তাতে গালিগালাজ করবে কেন? আপনারা সত্য যাচাই-বাছাই করে নিউজ করেন। আমি অপরাধী হলেও আমার বিরুদ্ধে লিখতে পারেন। ”

রায়পুর থানার অফিসার ইনচার্জ মাহবুব বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা