October 20, 2026, 5:21 am
শিরোনাম:
রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু! রায়পুরে পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হুতিদের, আলোচনায় বসতে দুই শর্ত মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ, পোশাক বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ২১টি ব্যবসায়ী সংগঠনের মতবিনিময় সভা

Reporter Name

প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুর ব্যবসায়ী ফেডারেশনের উদ্যোগে ২১টি ব্যবসায়ী সংগঠনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ের পাশে একটি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদ পাটোয়ারী এবং সঞ্চালনা করেন কলম যোদ্ধা জিল্লুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ও পৌর প্রশাসক মো. ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, হায়দর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব আলী হায়দার বেল্লাল পাটোয়ারী, ভিপি নজরুল ইসলাম লিটন এবং ফেডারেশনের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।

প্রধান অতিথি মো. ইমরান খান বলেন, “রায়পুরের সকল ব্যবসায়ী সমিতিকে একত্রিত করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একতা ও সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও উন্নয়নে কাজ করতে হবে।”

সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য এক বিশেষ ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা