June 15, 2026, 3:34 pm
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে অভিযান, ২১ হাজার টাকা জরিমানা

Reporter Name

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ইমরান খানের নির্দেশনায় আজ বুধবার ৫ মার্চ রায়পুর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহেদ আরমান।

অভিযানে বিভিন্ন বাজারে দামে অতিরিক্ত বাড়াবাড়ি, ওজনের সঠিকতা না থাকা এবং অপরিষ্কার পরিবেশে পণ্য বিক্রির জন্য ৮টি মামলায় মোট ২১,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি অভিযানে বাজারে দ্রব্য মূল্যের সঠিকতা এবং সেবা শর্তের বিষয়েও কড়া নজর রাখা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রশাসন সদা তৎপর রয়েছে।

এছাড়া, উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বাজারে দ্রব্য মূল্য এবং মান বজায় রাখতে ব্যবসায়ী ও ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা