September 16, 2026, 8:12 am
শিরোনাম:
আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি

প্রদীপ কুমার রায়

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আগামী নির্বাচন কঠিন ও কঠোর হবে। তাই যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী মিলে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই দুই দল একত্রিত হয়ে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ঐক্যবদ্ধভাবে আমাদের এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নে যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। ব্যালটের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।

রায়পুর ইউনিয়ন পরিষদের সম্মুখে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান। সভার উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন।

উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাটের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমদ, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক সদস্য সচিব সফিকুল আলম আলমাস, পৌর যুবদলের আহ্বায়ক নুর ই হেলাল মামুন, সদস্য সচিব জাহিদ মোহাম্মদ জাকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা