ডেস্ক নিউজ:
আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় নকল ও অনিয়ম রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় । পরীক্ষাকেন্দ্রে সরাসরি নজরদারি এবং কঠোর ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগের মতোই হেলিকপ্টার ব্যবহার করে পরিদর্শনের পরিকল্পনা করেছেন । এছাড়া বিশেষ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে। নকল প্রতিরোধে শিক্ষামন্ত্রী আকাশপথে কেন্দ্র পরিদর্শন করবেন।কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও লাইভ মনিটরিং করা হবে । বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রগুলোতে বিশেষ নজর রাখা হবে ।
পরীক্ষা সম্পূর্ণ নকল ও প্রশ্নফাঁসমুক্ত রাখা এই উদ্যোগটি মূলত কেন্দ্রসচিব ও পরীক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও ভীতি সৃষ্টির মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে