August 12, 2026, 6:47 pm
শিরোনাম:
দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭ লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা ‎ রায়পুরে বাকীন ভূইয়া ও বায়েজীদ ভূইয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরি ‎ঢাকা-রামগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০ ছাড়িয়েছে রায়পু‌রে বিপুল প‌রিমান ইয়াবাসহ এক না‌রি গ্রেফতার গাজী নগর চরপাতা স্কুল মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি  রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা ‎সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নওগাঁর আত্রাইয়ের ১০ প্রবাসীর মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা

Abu musa mohon

‎আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি বাজার এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) এ অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানকালে আল্লাহর দান মুদি দোকান, বনফুল সুপার স্টোর, আলমাস হোটেল ও একটি ফলের দোকানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, মেয়াদোত্তীর্ণ দই-মিষ্টি সংরক্ষণ, পণ্যে পাটজাত মোড়কের যথাযথ ব্যবহার না করা, ওজনে কারচুপি এবং যথাযথ লাইসেন্স না থাকার অভিযোগ রয়েছে।

‎এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬; পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৬,০০০ (ছাপান্ন হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

‎অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান ও জান্নাতুল ছিদ্দিকা। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর তাজুল ইসলামসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা