September 22, 2026, 9:22 pm
শিরোনাম:
দৈনিক মাতৃজগতের রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন  আব্দুর রহমান চৌধুরী চর মোহনা ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান সুমন মেম্বার প্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করলেন হারুন বকশি রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার নিজ ওয়ার্ডের কর্মীসভা ঘিরে নিলয় নাজমুলের প্রচারণা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপনের উদ্যোগ আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ফেসবুকে যুক্ত হলো বিকাশ পেমেন্ট

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

দেশ দিগন্ত ডেস্ক:
ফেসবুকের বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম মেটা অ্যাডস ম্যানেজারে পেমেন্ট পদ্ধতি হিসেবে বিকাশ যুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। তবে সুবিধাটি এখনো পরীক্ষামূলক (ট্রায়াল) পর্যায়ে রয়েছে এবং সীমিতসংখ্যক ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন।
এতদিন মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে ডুয়াল কারেন্সি বা আন্তর্জাতিক ক্রেডিট/ডেবিট কার্ডের ওপর নির্ভর করতে হতো। এখন অ্যাডস ম্যানেজারের ‘Add Payment Method’ অপশনে ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ-এর অপশন দেখা যাচ্ছে। ইতোমধ্যে অনেক ব্যবহারকারী সফলভাবে বিকাশের মাধ্যমে পেমেন্টও সম্পন্ন করেছেন।
এ সুবিধা চালু হলে এফ-কমার্স উদ্যোক্তা, অনলাইন শপ এবং নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য স্থানীয় মুদ্রায় ফেসবুক বিজ্ঞাপন পরিচালনা করা আরও সহজ হবে।
তবে এ বিষয়ে মেটা বা ফেসবুক এখনো কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত ঘোষণা দেয়নি। যেহেতু এটি পরীক্ষামূলক ধাপে রয়েছে, তাই অনেক ব্যবহারকারীর অ্যাড অ্যাকাউন্টে এখনো বিকাশ অপশনটি নাও দেখা যেতে পারে। ট্রায়াল সফল হলে ধাপে ধাপে এটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা