June 6, 2026, 7:07 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর নতুন বাজার টু মহিলা কলেজ রোডের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

Reporter Name


‎আবু মুসা মোহন, রায়পুর (লক্ষ্মীপুর):
‎রায়পুর উপজেলার নতুন বাজার থেকে মহিলা কলেজ সড়কের বেহাল অবস্থা এখন জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চললেও সড়ক ও ড্রেন উন্নয়ন সম্পন্ন না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বাজার টু মহিলা কলেজ রোডটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন এনজিও কার্যালয় রয়েছে। এই সড়কের পাশে রয়েছে মহিলা কলেজ, দুটি মাদ্রাসা এবং একাধিক এনজিও অফিস। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও অভিভাবক এই পথ ব্যবহার করেন।
‎বর্তমানে সড়কজুড়ে বড় বড় গর্ত, কোথাও কাদা-পানি জমে আছে, আবার কোথাও ধুলোর কারণে চলাচল কঠিন হয়ে পড়েছে। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
‎এক অভিভাবক জানান, “মেয়েরা কলেজে আসতে খুব কষ্ট হয়। বৃষ্টি হলে রিকশাও চলতে চায় না।”
‎এক দোকানি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কাজ শুরু করে শেষ করে না। এতে ব্যবসা কমে গেছে, ক্রেতারা আসতে চায় না।”
‎স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার ও টেকসইভাবে নির্মাণ করা হোক, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেন।
‎এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
‎এলাকাবাসীর প্রত্যাশা, আশ্বাস নয় দ্রুত দৃশ্যমান উন্নয়ন চান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা