আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি রায়পুর উপজেলার মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ছাত্রদল থেকে রাজনীতি শুরু করেন। এরপর যুবদল ও বিএনপির বিভিন্ন দায়িত্ব পালনকালে তরুণ সমাজকে সংগঠিত করে এলাকার উন্নয়নে কাজ করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দলের নীতি ও আদর্শকে সমুন্নত রাখার চেষ্টা করছেন।
শফিকুর রহমান ভূঁইয়া আরও বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আমি রায়পুর উপজেলার প্রতিটি মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী ও উন্নত রায়পুর গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।”
তিনি উপজেলা বাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।