June 20, 2026, 9:49 am
শিরোনাম:
রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি

Reporter Name

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে একটি ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ আগস্ট) গভীর রাতে বাজারের আধুনিক মেডিকেল হল নামের ফার্মেসিতে টিনের চাল কেটে প্রবেশ করে চোরচক্র।

ফার্মেসির মালিক জানান, চোরেরা দোকানের ক্যাশবাক্স ও র‌্যাক ভেঙে দামি ইনজেকশন, ইনসুলিন, হরমোন ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধসহ নগদ অর্থ নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মূল্য প্রায় কয়েক লাখ টাকা বলে দাবি করেছেন তিনি। এর মধ্যে নগদ অর্থই রয়েছে এক লাখ টাকারও বেশি।

এর আগে চলতি মাসেই একই ধরনের কৌশলে রায়পুর বাজারের মেসার্স আমেনা ফার্মেসি এবং বাসাবাড়ি এলাকার আমিন ফার্মেসিতে চুরি সংঘটিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

হায়দরগঞ্জ বাজারের ঔষধ ব্যবসায়ী আল আমিন হোসেন বলেন, চোরচক্র পরিকল্পিতভাবে শুধু উচ্চমূল্যের ওষুধ লক্ষ্য করছে। এতে ব্যবসায়ীরা একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধের সংকটও তৈরি হতে পারে।

এ ঘটনায় হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. আবুল কালাম আজাদ জানান, চোরেরা টিনের চাল কেটে দোকানে প্রবেশ করেছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, দ্রুতই চোরদের শনাক্ত করে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা করা হবে।

প্রদীপ কুমার রায়
নিজস্ব সংবাদদাতা
রায়পুর, লক্ষ্মীপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা