August 27, 2026, 7:59 pm
শিরোনাম:
রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

তানজিল মাহমুদ সিয়াম

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুরে নতুন প্রজন্মকে খেলাধুলামুখী করা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ নেন রায়পুর পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাহফুজ হোসেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি মাঠে স্থানীয় তরুণ ও খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন তিনি।
এ সময় মাহফুজ হোসেন বলেন, “খেলাধুলা তরুণ সমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে তাদের দূরে রাখা সম্ভব।”
তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য তৈরি করে। তাই নতুন প্রজন্মকে মাঠমুখী করতে খেলাধুলার পরিবেশ ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা জরুরি।
মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে মাহফুজ হোসেন বলেন, মাদক মানুষের স্বাস্থ্য, মেধা ও ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এলাকার তরুণ ও খেলোয়াড়দের পাশে থাকার এবং প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহের চেষ্টা করার আশ্বাস দেন মাহফুজ হোসেন।
এদিকে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মাঠ ও খেলাধুলাকেন্দ্রিক কার্যক্রম বাড়ানো গেলে তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হবে এবং তারা মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।
তরুণদের মাঠমুখী করা ও মাদকবিরোধী সচেতনতা তৈরিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা