October 21, 2026, 3:07 am
শিরোনাম:
রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু! রায়পুরে পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হুতিদের, আলোচনায় বসতে দুই শর্ত মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

প্রদীপ কুমার রায়

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীমঙ্গল কর্মসূচি (পিএমকে) আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের নতুন বাজার খেজুরতলা এলাকায় পল্লীমঙ্গল কর্মসূচির নিজস্ব কার্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। এতে পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আয়োজক সূত্র জানায়, পল্লীমঙ্গল কর্মসূচির নিজস্ব গ্রাহকদের পাশাপাশি সাধারণ জনগণও এ সেবা গ্রহণের সুযোগ পান। প্রতিষ্ঠানটি বছরে দুইবার বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের পাশাপাশি প্রতি সপ্তাহে একদিন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করে থাকে।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে পল্লীমঙ্গল হাসপাতালের চক্ষু চিকিৎসক ও উপসহকারী মেডিকেল অফিসার ডা. আশরাফুল হক মারুফসহ তিনজন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। এ সময় রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
পল্লীমঙ্গল কর্মসূচির শাখা ব্যবস্থাপক মো. নাজমুল সাকিব বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এরিয়া ব্যবস্থাপক মিঠুন কুমার সাহা বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লীমঙ্গল কর্মসূচি নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। চক্ষু চিকিৎসা ক্যাম্প তারই একটি অংশ।
সেবা প্রদানকারী চিকিৎসক ডা. মনির সরকার রাসেল বলেন, চোখের বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমা সরবরাহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা