May 1, 2026, 1:23 pm
শিরোনাম:
রায়পুরে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস: রায়পুরে খেলোয়াড় বাছাই সম্পন্ন, জেলা পর্যায়ে তালিকা (প্রেরণ) পরীক্ষা‌কে‌ন্দ্রে তীব্র গ‌র‌মে নি‌র্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন‌্য ৮‌টি ফ‌্যা‌ন উপহার দেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে লাগসই প্রযুক্তি মেলায় মানুষের উপচে পড়া ভিড়

Reporter Name

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, রায়পুর (লক্ষ্মীপুর)।
স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং জাতীয় পর্যায়ে ব্যবহারের পথ সুগম করতে লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হলো ‘লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক প্রদর্শনী মেলা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং রায়পুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দুইদিন ব্যাপি জমজমাট এ মেলার উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাশ।

মেলায় নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো ছিল। স্থানীয় উদ্ভাবকদের প্রদর্শিত প্রযুক্তি ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কেউ দেখেছেন নতুন প্রজন্মের ছাত্রদের তৈরি পরিবেশবান্ধব ডিভাইস, কেউবা স্থানীয় গবেষকদের কৃষি, স্বাস্থ্য কিংবা দৈনন্দিন জীবনযাত্রা সহজ করার প্রযুক্তিগত সমাধান।

২২টি স্টল নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রযুক্তি উদ্ভাবক, গবেষণা সংস্থা ও তরুণ উদ্যোক্তারা। তারা নিজেদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি, গবেষণা ও কার্যকর সমাধান উপস্থাপন করে দর্শনার্থীদের নজর কাড়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাইন্টিফিক অফিসার অজয় কান্তি মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাহারুল আলম, পানি সম্পদ কর্মকর্তা আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনের পর মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, এই মেলার মূল উদ্দেশ্য—স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিগুলোকে বিসিএসআইআর-এর সঙ্গে সংযুক্ত করা, যাতে সেগুলো সরকারি প্ল্যাটফর্মে পৌঁছে জাতীয় পর্যায়ে ব্যবহারের সুযোগ তৈরি হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্ভাবনমুখী করে তুলতে অসাধারণ ভূমিকা রাখছেন, এজন্য তাদের বিশেষ ধন্যবাদ।

এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় সচেতন মহল বলেন, রায়পুর উপজেলা প্রশাসনের এমন আয়োজন শুধু তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করে না, ভবিষ্যৎ প্রযুক্তি-নির্ভর সমাজ গঠনের পথকেও সুদৃঢ় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা