June 15, 2026, 9:56 pm
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ৪৫ দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

Reporter Name

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের ৪৫ জন দুস্থ পুরুষ ও নারীর হাতে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেককে দুই বান্ডেল করে ঢেউটিন এবং ঘর নির্মাণ বা মেরামতের জন্য ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার সবসময় প্রস্তুত। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫ জনকে এই সহায়তা দেওয়া হয়েছে, যাতে তারা পুনরায় নিরাপদ আশ্রয় গড়ে তুলতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হাইসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুর্যোগকালীন সময়ে পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা।

প্রদীপ কুমার রায়
নিজস্ব সংবাদদাতা
রায়পুর লক্ষ্মীপুর।
মোবাইল: 01712659510


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা