June 25, 2026, 2:26 am
শিরোনাম:
রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বন্যার্তদের ফ্রি চিকিৎসা এবং ঔষধ বিতরন

Reporter Name

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ে (৩১আগষ্ট) শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বন্যাকবলিত ও পানিবন্ধি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় পল্লী চিকিৎসক হাবিব হোসেনের অনুরোধে রায়পুরের কৃতি সন্তান মেডিসিন বিশেষজ্ঞ ডা: রাশেদুন্নবী হাসানের নেতৃত্বে ডা: নজরুল ইসলাম সহ একটি মেডিকেল টীম সারাদিন এই মানবিক সেবায় ব্রত ছিলেন।বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগন রোগীদের জন্য বিনামূল্যে নানান রোগের ঔষধ সরবরাহ করেন। সরাসরি বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়ার এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শত শত মানুষ চিকিৎসা নিতে এসে ভিড় জমায়।এতে পরিস্থিতি সামাল দিতে স্থানীয় স্বেচ্ছাসেবক দলকে হিমশিম খেতে হয়।প্রত্যেক রোগীকে রোগ অনুযায়ী কমপক্ষে ৫ দিনের বিভিন্ন ঔষধ দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন,মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান মোল্লা।
তিনি বলেন, আমরা চাই চিকিৎসার অভাবে যেন সাধারণ মানুষ কষ্ট না পায়।বন্যাকবলিত ও পানিবন্ধি মানুষ দীর্ঘদিন রোগ-শোক নিয়ে আস্রয় কেন্দ্র কিংবা বাড়ি-ঘরে বন্ধি ছিল।আকস্মিক এ ভয়াবহ বন্যার কারনে তারা দীর্ঘদিন কোন চিকিৎসা পায়নি।আজকের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনের ফলে অনেকেই উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা