লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযানে২৪ ড্রাম অবৈধ জালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়েছে। এসময় মওজুদ রেখে বেশি দামে বিক্রি করার অপরাধে ১ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৯শে এপ্রিল ) গোপন সংবাদে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার চর গাজী ইউনিয়নের ব্রীজঘাট এলাকার বিভিন্ন জায়গা থেকে এসব ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪ হাজার ৮শ লিটার তেলের আনুমানিক মুল্য ৫ লাখ ৫২ হাজার টাকা।
এসময় আটককৃত ব্যক্তি হচ্ছে বড়খেরী ইউনিয়নের মোঃ গিয়াস উদ্দিনের মোঃ সাইফুল ইসলাম শাকিল অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রি করার অপরাধ তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গোপন সংবাদে খবরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২৪ ড্রাম ডিজেলসহ ১ ব্যক্তিকে আটক করা হয়।
জনসার্থে যে কোন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।