November 15, 2026, 12:05 am
শিরোনাম:
রায়পু‌রে ট্রান্সফরমারসহ একটি খুঁটি হেলে পড়েছে লক্ষ্মীপুরে আল-ফারাদী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, ১২ কেন্দ্রে অংশ নিল প্রায় ১০ হাজার শিক্ষার্থী রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান রায়পুরে বসতঘরে ঢুকে দম্পতিকে কুপিয়ে জখম, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন ও সড়ক আইন অমান্যে মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয় সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক আহত, দোষীদের শাস্তির দাবি রায়পুরে মাটির গর্তে দুধের কৌটায় মিলল শক্তিশালী আইইডি বোমা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন ও সড়ক আইন অমান্যে মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন ও সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চন্দ্রগঞ্জ ও সদর উপজেলায় পৃথক অভিযানে অবৈধ বালু উত্তোলনের পাইপ বিনষ্ট, জরিমানা আদায় ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আলদাদপুর গ্রামে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় প্রায় ৩ হাজার ৫০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়। অভিযানে দত্তপাড়া পুলিশ ফাঁড়ি, ইউনিয়ন পরিষদ ও তহশিল অফিস সহযোগিতা করে।
অন্যদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলার টার্মিনাল এলাকায় সহকারী কমিশনার (ভূমি), সদর উপজেলার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে গাড়ির ফিটনেস ও লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে এক ট্রাকচালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা