November 15, 2026, 12:05 am
শিরোনাম:
রায়পু‌রে ট্রান্সফরমারসহ একটি খুঁটি হেলে পড়েছে লক্ষ্মীপুরে আল-ফারাদী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, ১২ কেন্দ্রে অংশ নিল প্রায় ১০ হাজার শিক্ষার্থী রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান রায়পুরে বসতঘরে ঢুকে দম্পতিকে কুপিয়ে জখম, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন ও সড়ক আইন অমান্যে মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয় সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক আহত, দোষীদের শাস্তির দাবি রায়পুরে মাটির গর্তে দুধের কৌটায় মিলল শক্তিশালী আইইডি বোমা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে আল-ফারাদী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, ১২ কেন্দ্রে অংশ নিল প্রায় ১০ হাজার শিক্ষার্থী

Reporter Name

ডেস্ক নিউজ:
লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আল-ফারাদী বৃত্তি পরীক্ষা-২০২৬। জেলার পাঁচটি উপজেলার ১২টি কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আল-ফারাদী ফাউন্ডেশনের আয়োজনে এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা।
আয়োজক সূত্রে জানা যায়, পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ল্যাপটপ। এছাড়া ২০০ জন মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আল-ফারাদী গার্লস মাদ্রাসার চেয়ারম্যান ড. মুসলেহ উদ্দীন আল ফারাদী জানান, প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং পড়াশোনায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত আল-ফারাদী ফাউন্ডেশন শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
দেশ দিগন্ত অনলাইনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা