November 3, 2026, 4:17 pm
শিরোনাম:
রায়পুরে ছুরিকাঘাতে তিনজন আহত, হামলাকারী আটক লক্ষ্মীপুরে ডিম ও ফলের আড়ত-দোকানে মোবাইল কোর্ট, ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু রাহাতের পাশে লক্ষ্মীপুর জেলা প্রশাসন রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক রামগতিতে লাইসেন্সবিহীন দুই ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায় লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, ছেলে গুরুতর আহত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে ডিম ও ফলের আড়ত-দোকানে মোবাইল কোর্ট, ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name

দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে কৃষি বিপণন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) লক্ষ্মীপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে মেসার্স এম.এন. এন্টারপ্রাইজ নামের ডিমের আড়তে কৃষি বিপণন আইন-২০১৮-এর ১৯(১)(ঙ) ও (ঞ) ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ১৯(১)(ক) ও (ঞ) ধারায় মেসার্স বিসমিল্লাহ ফ্রুটস নামের ফলের দোকানকে ২০ হাজার টাকা এবং ১৯(১)(ক) ও (ঙ) ধারায় আল মদিনা ফ্রুটস নামের আরেকটি ফলের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লক্ষ্মীপুরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা এন. এম. রেজাউল ইসলাম এবং লক্ষ্মীপুর জেলা পুলিশ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা