August 25, 2026, 11:47 pm
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে পল্লীবিদ্যুতের ডিজিএম গ্রেফতার

Reporter Name

প্রদীপ কুমার রায়:
পল্লী বিদ্যুৎ সমিতির ‘ব্ল্যাক আউট’ কর্মসূচির মাধ্যমে সারা দেশ অস্থিতিশীল করার চেষ্টার ঘটনায় ঢাকার একটি মামলায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গতকাল রাতেই লক্ষ্মীপুর সদর থানার পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী। ওই রাতেই মাইক্রোবাসে করে আলী হাসানকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্নাফ হোসেন। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ সমিতির ব্ল্যাক আউট কর্মসূচির মাধ্যমে ইন্ধন দিয়ে সারা দেশ অস্থিতিশীল করার চেষ্টার ঘটনায় ওই দিন মো. আরশাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসানকে প্রধান আসামি করে চারজনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এই ডিজিএম আলী হাসানকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের বাসিন্দা। 

ওসি মোন্নাফ হোসেন বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে আলী হাসানকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাঁকে সদর থানায় সোপর্দ করে। ওই রাতেই তাঁকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা