ডেস্ক নিউজ:
লক্ষ্মীপুর সদরে বাস কাউন্টার এবং পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
রবিবার (২৯ মার্চ ) সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমার নেতৃত্বে মোবাইল কোর্ট আভিযান পরিচালনা করেন। অভিযানকালে তেল মজুদ থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য প্রদান ও রেজিস্টার আপডেট না রাখায় ফিরোজ আলম ফিলিং স্টেশনকে ৫,০০০ টাকা এবং বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জোনাকি বাস সার্ভিসকে ৬,০০০ টাকা ও ইকোনো বাস সার্ভিসকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। জনসাধারণের অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।