April 21, 2026, 9:19 pm
শিরোনাম:
রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম! লক্ষ্মীপুর রামগতি‌তে বিশেষ অভিযানে২৪ ড্রাম অবৈধ জালানি তেল জব্দ! গ্রেফতর ১ জন শত বছরের মীরগঞ্জ বাজার দেউলিয়ার পথে: মসজিদের জমি রক্ষায় ফুঁসে উঠেছে এলাকাবাসী রায়পুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রায়পু‌রে ইয়বা এবং গাঁজাসহ ৪ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরের চার আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

Reporter Name

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা রায়পুর, লক্ষ্মীপুর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জেলা পর্যায়ের আলোচনার পর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যৌথ বৈঠক শেষে শনিবার রাতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন।

ঘোষিত প্রার্থীরা হলেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আডনে আলহাজ্ব মুহাম্মাদ জাকির হোসাইন পাটওয়ারী, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মাওলানা হেলাল উদ্দিন, লক্ষ্মীপুর-৩ (সদর) আডনে অনারারি ক্যাপ্টেন (অবঃ) মুহাম্মাদ ইব্রাহিম ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আল্লামা খালেদ সাইফুল্লাহ।

চার আসনের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসন। এখানে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হয়েছেন মাওলানা হেলাল উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকায় দাওয়াতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাওলানা হেলাল উদ্দিন বলেন, রায়পুরের মানুষের দুঃখ-দুর্দশা, অবহেলিত রাস্তাঘাট, চিকিৎসা ও শিক্ষার সংকট নিরসনই আমার প্রধান লক্ষ্য। ইসলামী আন্দোলনের নীতিমালা হলো সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলা। আমি রাজনীতিকে ক্ষমতার প্রতিযোগিতা নয়, সেবার প্রতিযোগিতা মনে করি। রায়পুরবাসীর দোয়া ও ভালোবাসা পেলে আমি ইনশাআল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকব। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে নৈতিকতার আলোকে গড়ে তোলা তার অঙ্গীকার।

লক্ষ্মীপুর-২ আসনটি ঐতিহ্যগতভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে পরিচিত। এখানে বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ইসলামী আন্দোলনের সক্রিয় উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন জানান—প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের সম্ভাবনা যাচাই করেই কেন্দ্রীয় নেতৃত্ব লক্ষ্মীপুরের চার আসনে প্রার্থী ঘোষণা করেছেন।

ঘোষণার পরপরই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এলাকায় আনন্দ মিছিল ও দোয়া মাহফিল করেছেন। নির্বাচনী মাঠে তাদের কার্যক্রম ইতোমধ্যেই গতি পেয়েছে। রায়পুরে মাওলানা হেলাল উদ্দিনের প্রার্থিতা আগামী নির্বাচনকে আরও জমজমাট করে তুলবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা