June 8, 2026, 6:47 am
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

শিক্ষা খাতকে শক্তিশালী করতে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:
বাংলাদেশের শিক্ষা খাতকে শক্তিশালী করতে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
মঙ্গলবার, ১০ মার্চ বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জনাব জ্যাঁ পেসমে (Jean Pesme) আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করা এবং সার্বিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা খাতকে আরও শক্তিশালী করার জন্য সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুততর করা- সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম। মন্ত্রী আরও উল্লেখ করেন যে চলমান প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং আগামীদিনে আরও কার্যকর ফলাফল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে উল্লেখ করা হয় যে শিক্ষার্থী বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সাক্ষরতা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মানোন্নয়নের ক্ষেত্রে এখনও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়ে গেছে।এ সময় দক্ষতা উন্নয়ন, ডিজিটাল শিক্ষাব্যবস্থা, শিক্ষক প্রশিক্ষণ এবং কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশের শিক্ষা খাতে বিশ্বব্যাংকের সহায়তায় চলমান বিভিন্ন উদ্যোগ পর্যালোচনা করেন।
বৈঠকে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে মাল্টিমিডিয়া ও স্মার্ট শ্রেণিকক্ষ এবং বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা সহায়তা জোরদার নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষামন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের অব্যাহত অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা