July 28, 2026, 8:39 am
শিরোনাম:
‎ফেসবুকে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ, আইনি ব্যবস্থার ঘোষণা রায়পুর পল্লী‌বিদ‌্যু‌তের ডি‌জিএম‌কে এক সপ্তা‌হের আলটিমেটাম!! রায়পুরে পেঁপে চাষে সফল সানাউল্যা, বাজারে ব্যাপক চাহিদা রায়পুরে মহিলা কলেজ সড়কে মাটিযুক্ত কংক্রিট দিয়ে সিসি ঢালাইয়ের অভিযোগ রায়পুরে ‘গ্রিন লাইফ’ ডায়গনস্টিকঃ চিকিৎসাসেবার নামে প্রতারণার অভিযোগ ফ্রি ভে‌রিফাইড ব‌্যাজ চালু ক‌রে‌ছে ফেসবুক রায়পুর পৌর ২ নং ওয়ার্ডে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড রায়পুরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, লাইভে এসে ক্ষমা চাইলেন প্রবাসী রুবেল রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ‎ রায়পুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

শ্রদ্ধাঞ্জলি: বাবু জয়দেব বনিক রায়পুর হারাল এক প্রিয় সন্তান

Reporter Name

প্রদীপ কুমার রায়:
রায়পুর আজ যেন স্তব্ধ।
বেলা ১টা। সময় থমকে দাঁড়ায় এক নিঃশব্দ প্রস্থান মুহূর্তে—রায়পুর বাজারের সুপরিচিত ব্যবসায়ী, সমাজসেবক, প্রিয় মুখ বাবু জয়দেব বনিক পৃথিবীর মায়া ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হন। ওঁম দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু।

বহুমুখী সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল অসামান্য। তিনি ছিলেন রায়পুর শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি, মাতৃছায়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড–এর সাবেক চেয়ারম্যান। নীরবে, নিঃস্বার্থে মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাঁর জীবনের অন্যতম ব্রত।

তাঁর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো রায়পুর জুড়ে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার বনিক, আর্ট স্কুলের পক্ষে প্রিন্সিপাল শংকর মজুমদার, রায়পুর ব্যবসায়ী ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম মুরাদ পাটোয়ারী, সংগীত একাডেমির সভাপতি প্রদীপ কুমার রায়, লোকনাথ সেবা সংঘের সভাপতি বিদ্যুত পাল, পৌর মহাশ্মশানের সভাপতি উত্তম রায়, সনাতনী সেবা সংঘের সভাপতি সুভাষ রায়—সহ আরও বহু সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি।

তাঁর হাসিমাখা মুখ, মিষ্টভাষী ব্যক্তিত্ব, নিঃস্বার্থ কর্মকাণ্ড আজ শুধুই স্মৃতি। রায়পুরবাসীর হৃদয়ে তিনি বেঁচে থাকবেন শ্রদ্ধায়, ভালোবাসায় ও অশ্রুসিক্ত প্রার্থনায়।

শান্তি পাক তাঁর অমল আত্মা।
প্রণাম ও শেষ বিদায়, বাবু জয়দেব বনিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা