September 21, 2026, 7:27 pm
শিরোনাম:
দৈনিক মাতৃজগতের রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন  আব্দুর রহমান চৌধুরী চর মোহনা ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান সুমন মেম্বার প্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করলেন হারুন বকশি রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার নিজ ওয়ার্ডের কর্মীসভা ঘিরে নিলয় নাজমুলের প্রচারণা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপনের উদ্যোগ আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

২০২৬ সালেও সংস্কার হয়নি চরপাতা গাজীনর নদীর দক্ষিণ পাড়ের গ্রামীণ সড়ক, ৪০ বছরেও হয়নি সেতু

ডেস্ক নিউজ

ডেস্ক রিপোর্ট:
চাঁদপুরের ৫ নম্বর চরপাতা ইউনিয়নের গাজীনর নদীর দক্ষিণ পাড়ের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক ২০২৬ সালেও সংস্কার বা উন্নয়নের ছোঁয়া পায়নি। দীর্ঘদিন ধরে ভাঙাচোড়া ও চলাচলের অনুপযোগী এই সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির পাশেই একটি মহিলা মাদ্রাসা এবং একটি মিশন দাখিল মাদ্রাসা রয়েছে। এছাড়া নদীর ওপারে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, গত প্রায় ৪০ বছরেও ডাকাতিয়া নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ করা হয়নি। ফলে নদী পারাপার এবং যাতায়াতে এখনো মানুষকে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো বা বিকল্প পথের ওপর নির্ভর করতে হচ্ছে।

স্থানীয়দের মতে, এটি একটি অবহেলিত জনপথ এবং দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত একটি এলাকা। তারা দ্রুত সড়ক সংস্কার এবং ডাকাতিয়া নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা