November 27, 2026, 4:42 pm
শিরোনাম:
রাজনীতির ত্যাগকে জনসেবায় রূপ দিতে চান ইব্রাহিম খলিল ডিসেম্বরে ফিরব’—এটা বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল ড. আসিফ নজরুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ওয়ামী বৃত্তি পরীক্ষা-২০২৬, অংশ নিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল, পুনরায় নাগরিক সুবিধা চালুর দাবি রায়পুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬ প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রায়পুর পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, দুই হোটেল ও এক দোকানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা জনগণের সেবা ও ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান হতে চান শাহিন আলম লক্ষ্মীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

Reporter Name

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বটতলী নামক স্হানে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপির একাংশ ও সাধারণ ভোটাররা।

উদ্ভোধন অনুষ্ঠানের কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাদের দেখা যায়। এ ছাড়া স্থানীয়ভাবে পাওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটির তালিকাও সামনে এসেছে। এসব কমিটিতে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কমিটির তথ্য রয়েছে।

 

অনুষ্ঠানের বক্তব্য দিতে ব্যক্তিকে দেখা যায়।এবং নেতাদের সাথে দাঁড়িয়ে থাকা একাধিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাদের দেখা যায়। স্থানীয় সূত্র ও সরবরাহ করা বিভিন্ন আওয়ামীলীগ ও অঙ্গসংস্থানের কমিটির তালিকা অনুযায়ী, তাঁদের মধ্যে রয়েছেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য মাইনউদ্দিন হাজারী, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার, আওয়ামী লীগ সদস্য আবদুল মালেক সর্দার এবং যুবলীগ সদস্য আবদুল হক। এ ছাড়া কয়েকজনকে আওয়ামী লীগ কর্মী হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় সূত্র।

 

স্থানীয় বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিগত সময়ে আমরা নির্যাতনের শিকার হয়েছি। ওই সময় যারা আওয়ামী লীগের সঙ্গে থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন, পদ-পদবি ভোগ করেছেন, এখন তাঁদের কেউ কেউ আবার বিএনপিতে ঢুকে সুবিধা নিচ্ছেন। বিষয়টি দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাই।

তাঁর অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও অতীত ভূমিকা বিবেচনা না করে এভাবে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত করার ঘটনায় দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে।

 

নির্বাচনী কার্যক্রমে কারা সম্পৃক্ত হচ্ছেন, তাঁদের রাজনৈতিক পরিচয় কী এবং এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতৃত্বের অবস্থান কী-এসব প্রশ্নের জবাব চান স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা। বিষয়টি নিয়ে দলীয় সাংগঠনিক অবস্থানও স্পষ্ট করার দাবি উঠেছে।

 

এ বিষয়ে বিএনপির ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাঁরা বক্তব্য দিতে রাজি হননি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা