July 17, 2026, 9:06 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ক্যান্সারে আক্রান্ত জিতুর পাশে দাঁড়ান

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক প্রতিভাবান শিক্ষার্থী, উত্তর গাইয়ার চর মজুমদার বাড়ির জিতু মজুমদার বর্তমানে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছে। লক্ষ্মীপুর সরকারি কলেজের মেধাবী এই ডিগ্রি শিক্ষার্থী তার পরিবার ও স্বপ্ন নিয়ে এগিয়ে চলছিল, কিন্তু জীবন তাকে কঠিন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।

জিতুর পিতা উৎপল মজুমদার একজন সাধারণ মানুষ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়েও তিনি ছেলের চিকিৎসার বিপুল খরচের ভার বহন করতে হিমশিম খাচ্ছেন। জিতু বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তারদের মতে, সঠিক চিকিৎসা পেলে তার পা কেটে ফেলার প্রয়োজন হবে না। কিন্তু এ চিকিৎসা ব্যয়বহুল, যা তার পরিবারের জন্য বহন করা অসম্ভব।

জিতুর এই সংকটময় মুহূর্তে আমাদের সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। মানবতার সেবায় যারা সবসময় পাশে দাঁড়ান, তারা যদি এই মেধাবী তরুণের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে হয়তো সে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে।

আসুন, আমরা সকলে মিলে এই অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়াই। আমাদের অল্প অল্প সহযোগিতাই তার জন্য হতে পারে নতুন জীবনের আলো। যে কেউ সাহায্য পাঠাতে চাইলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন—

📞 প্রবল মজুমদার (০১৭৯৮১৪২২৪৭)

আপনার সহানুভূতি ও সহযোগিতাই পারে এক মায়ের সন্তানের জীবন বাঁচাতে। মানবতার সেবায় এগিয়ে আসুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা