November 23, 2026, 5:44 pm
শিরোনাম:
গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ জনসহ আহত ২০ লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রায়পুরসহ চার উপজেলার সীমানা নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ে বৈঠক, রায়পুর উপজেলা জামায়াতের নতুন আমীর অ্যাডভোকেট আব্দুল আউল রাসেল ছদ্মপরিচয়ে দুই মাস রায়পুরে আত্মগোপনে ‘বোমারু মামুন’ চট্টগ্রামে ভাড়া বাসায় ইয়াবা তৈরির অভিযোগ, এআইয়ের সহায়তায় কৌশল শিখে গ্রেপ্তার ১৯ বছরের তরুণ রায়পুরে আঁকাবাঁকা ও সরু সড়ক যেন মৃত্যুফাঁদ, সড়ক নিরাপত্তায় আধুনিক পরিকল্পনার দাবি এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ কাল, বিকেল ৩টায় এমপি ফজলুল হকের পদত্যাগের খবর গুজব আওয়ামী লীগ ফিরতে চাইলে আবারও ‘আবাবিল’ আসবে: ডা. শফিকুর রহমান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ জনসহ আহত ২০

Reporter Name

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার গোলচত্বর ও ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঘোষিত বিক্ষোভ মিছিলে অংশ নিতে দুই গ্রামের লোকজন ওই এলাকায় জড়ো হন। এ সময় দুই যুবকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ বিরোধ দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে চারটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের কারণ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা