November 9, 2026, 6:08 pm
শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৬ জনকে ৩৭ হাজার ১০০ টাকা জরিমানা লক্ষ্মীপুরে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার ঘোষণা সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আবদুর রহমান চৌধুরী লক্ষ্মীপুরে সড়কে বালি ফেলে জনদুর্ভোগ, দুই ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা ‌বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, আহত ১৫ রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

চাঁদার ঘটনায় লেগুনা চলক হত‌্যায় জামা‌য়েতের নিন্দা

Reporter Name

দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:
ঢাকা যাত্রাবা‌ড়ি‌তে চাঁদা লেন‌দে‌নের ঘটনায় লেগুনা চালক‌কে পি‌টিয়ে হত‌্যার নিন্দা জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ জামা‌য়েত ইসলামীর আমির ডা.শ‌ফিকুর রহমান।

তি‌নি তার ফেসবুক পে‌ইজে লি‌খেন: গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সকলের ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে?

না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।

দেশকে যারা ভালোবাসেন, তাদের সকলের প্রতি আমাদের একই কথা- চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা