October 15, 2026, 5:11 pm
শিরোনাম:
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ, পোশাক বিতরণ রায়পুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় রায়পুরে মোবাইল বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই জেলের কারাদণ্ড, দুই ওষুধের দোকানকে জরিমানা রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা রায়পুরে মেঘনায় অভিযানে হামলা, ইট-পাথরের আঘাতে শিক্ষা-কর্মকর্তাসহ আহত ৫ মালয়েশিয়ায় শ্রমিকদের সর্বনিম্ন বেতন বাড়ছে, ১,৭০০ থেকে ২,০০০ রিঙ্গিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই

দেশ দিগন্ত ডেস্ক

 

ওমান থেকে দেশে ফেরার সব প্রস্তুতি শেষ করেছিলেন চট্টগ্রামের মো. বেলাল (৫৫)। ২৮ এপ্রিল মঙ্গলবার রাত ২টা ১৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তার ফেরার কথা ছিল। বিমানে ওঠার জন্য মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং পাসের লাইনে দাঁড়িয়ে থাকাকালে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মো. বেলাল (৫৫), চট্টগ্রামের পাঁচলাইশ হাজীপাড়ার বাসিন্দা ছিলেন ও ওমানের সোহার শহরে দীর্ঘদিনের সফল ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।
পরিবারের দাবি অনুযায়ী, তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। বিমানে ওঠার ঠিক আগে স্ত্রী-সন্তানের সঙ্গে ফোনে শেষ কথা বলেছিলেন তিনি।

ওমানস্থ বাংলাদেশ দূতাবাস মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান আজিম উল হক বাবুল এবং প্রবাসীরা এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রবাস জীবনের দীর্ঘ সংগ্রাম শেষে নিথর দেহে প্রিয়জনের কাছে ফিরছেন বেলাল, যা প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা