July 17, 2026, 9:12 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ধানের শীষের স্লোগান দেওয়া শিশুর ওপর হামলার খবর গুজব: পুলিশ

Reporter Name

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার একাংশ) আসনে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়া একটি শিশুর ওপর দাঁড়িপাল্লা সমর্থকদের হামলার খবরটি গুজব বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, শিশুটি হামলার শিকার নয়, বরং সাইকেল ও সিএনজির মুখোমুখি হয়ে পড়ে গিয়ে আহত হয়েছে।

আহত শিশুর নাম মেহেদী হাসান (১২)। সে সদর উপজেলার মহাদেবপুর গ্রামের মনির আহাম্মেদের ছেলে এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর ও রায়পুর উপজেলার দালালবাজার ও সোনাপুর ইউনিয়নের সীমান্তবর্তী মহাদেবপুর এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ওপর রাজনৈতিক হামলার অভিযোগ ছড়িয়ে পড়ে। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

শিশু মেহেদী হাসান ও তার মা লাভনী আক্তার দাবি করেন, ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা তাকে মারধর করেছে। তাদের অভিযোগ অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে করে ৫-৬ জন যুবক শিশুটির পথরোধ করে হুমকি দেয় এবং মারধর করে একটি গর্তে ফেলে রেখে যায়।

তবে তথ্য অনুসন্ধানে ভিন্ন চিত্র উঠে আসে। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ও শিশুটির সহপাঠীরা জানান, মেহেদী হাসান সাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি দেখে ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গর্তে পড়ে যায়। এতে সে আহত হয়। পরে সহপাঠীরা তাকে একটি টিউবওয়েলে হাত-পা ধুয়ে দেয় এবং পাশের একটি বাড়িতে কিছু সময় বিশ্রাম নেয়।

সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এটিকে সড়ক দুর্ঘটনা বলেই নিশ্চিত করেছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কেজেমী বলেন, শিশুটির ওপর হামলার ঘটনাটি সম্পূর্ণ গুজব। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখেছে, সাইকেল নিয়ে যাওয়ার সময় সিএনজি দেখে গর্তে পড়ে শিশুটি আহত হয়েছে। কেউ তাকে হামলা করেনি। নির্বাচনের সময় দলীয় প্রভাব বিস্তারের জন্য এমন গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এদিকে বিষয়টি ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমীন ভূইয়া এ ধরনের গুজবের প্রতিবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা