June 20, 2026, 10:53 am
শিরোনাম:
রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

চাঁদপু‌রে চাচার হা‌তে ভা‌তিজা খুন!

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:
চাঁদপুরের ফরিদগঞ্জে চাচা হাসান গাজীর হা‌তে ভা‌তিজা বাহার হো‌সেন বাবু (২৩) খুন হয়, এসময় গুরতর আহত হন বাবুর বাবা এবং তার আরেক ভাই। ভা‌তিজা‌কে বিদেশ পাঠানোর টাকা লেনদেনকে কেন্দ্র করে কথা কাটাকা‌টির এক পর্যা‌য়ে চাচা হাসান হাজী তার ভা‌তিজা‌কে চু‌রিঘাত ক‌রে এতে ঘটনাস্থ‌লে বাহা‌রের মৃত‌্যু হয়।

উক্ত ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত বাবুর বাবা রৌশন গাজী (৫৫) ও বড় ভাই আরমান হোসেন গাজী (২৭)। পুলিশ ও স্থানীয়রা অভিযুক্ত চাচা হাসান (৪০) এবং তার ছেলে সাকিল (২৩) কে গ্রেপ্তার করেছে, তবে অপর ছেলে রাকিব পালিয়ে গেছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা ঘটে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাস ও অর্থ) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা রৌশন আলী বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন, আর আহত আরমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল হক জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী হাসানের সঙ্গে বাহারের বিদেশ পাঠানোর টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। গত এক মাস আগে বাহার ওমান থেকে দেশে ফিরে হাসানের সঙ্গে বিবাদ শুরু হয়। এ নিয়ে কয়েক দফা সমঝোতা বৈঠক হলেও সমস্যা মীমাংসা হয়নি। ঘটনার দিনও বৈঠক হওয়ার কথা ছিল।

হাসান দুপুরে বাহারকে ঘর থেকে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন। এসময় বাহারকে রক্ষা করতে তার বাবা ও ভাই এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে আরমানের বুকে ছুরিকাঘাত এবং রৌশনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এছাড়া সাকিল পালানোর সময় মুন্সীরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। অপর ছেলেটি পালিয়ে গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ শাহ্ আলম জানান, হত্যাকাণ্ডের পর হাসান ও সাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা