October 17, 2026, 9:10 pm
শিরোনাম:
রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু! রায়পুরে পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হুতিদের, আলোচনায় বসতে দুই শর্ত মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ, পোশাক বিতরণ রায়পুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় রায়পুরে মোবাইল বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই জেলের কারাদণ্ড, দুই ওষুধের দোকানকে জরিমানা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু ক‌রে‌ছে এয়ার অ্যারাবিয়া

দেশ দিগন্ত ডেস্ক

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ার পর শনিবার (১১ এপ্রিল ২০২৬) থেকে বাংলাদেশসহ ১৭টি দেশে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা Air Arabia। সংস্থাটি বর্তমানে শারজাহ, আবুধাবি এবং রাস আল খাইমাহ থেকে বাংলাদেশসহ ১৭টি দেশের মোট ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করছে।

এই তা‌লিকায় বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে,ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিশর, শ্রীলঙ্কা, ওমান, নেপাল, জর্ডান, বাহরাইন, তুরস্ক, থাইল্যান্ড, ইথিওপিয়া, গ্রিস, কেনিয়া, সিরিয়া এবং ইরাক।

যাদের আগে ফ্লাইট বাতিল হয়েছিল, তারা পুনরায় বুকিং দেওয়ার সুযোগ পাবেন। তবে যারা ইতিমধ্যে তারিখ পরিবর্তন করেছেন বা রিফান্ড (টাকা ফেরত) নিয়েছেন, তারা এই সুবিধা পাবেন না।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হচ্ছে।

যাত্রীরা সরাসরি এয়ার অ্যারাবিয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে বর্তমান ফ্লাইটের তথ্য জানতে এবং বুকিং করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা