June 7, 2026, 6:01 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বান্দরবানের থানছিতে সাচিংপ্রু জেরীর নির্বাচনী প্রচারণায় পাহাড়ি–বাঙালি মানুষের ঢল ‎ ‎

Reporter Name

‎আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-
‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং আসনকে ঘিরে বান্দরবানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। থানছি উপজেলায় নির্বাচনী প্রচারণায় দিন দিন ব্যাপক জনসমর্থন পাচ্ছেন রাজপরিবারের ছেলে ও জনপ্রিয় রাজনীতিবিদ সাচিংপ্রু জেরী।

‎সাম্প্রতিক প্রচারণায় পাহাড়ি ও বাঙালি—দুই সম্প্রদায়েরই বিপুল মানুষের ঢল নেমে আসে। সাধারণ ভোটারদের মতে, উন্নয়ন, শিক্ষা, শান্তি ও এলাকার অধিকার রক্ষায় জেরীর প্রতিশ্রুতিগুলো জনগণের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে।

‎স্থানীয়দের দাবি, বহুদিন ধরে উপেক্ষিত থানছি ও পার্বত্য এলাকার সমস্যাগুলো সমাধানে জেরীই উপযুক্ত নেতৃত্ব দিতে পারবেন। অপরদিকে যুবসমাজ তাঁর সততা, সাহসী বক্তব্য ও জনবান্ধব অবস্থানের কারণে তাঁকে ‘পরিবর্তনের প্রতীক’ বলে আখ্যা দিচ্ছে।

‎৩০০ নং আসনে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই সাচিংপ্রু জেরীর জনপ্রিয়তা দৃশ্যমানভাবে বেড়ে চলেছে। তাঁর নির্বাচনী প্রচারণাকে ঘিরে পুরো এলাকাজুড়ে এখন উৎসবের আমেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা