May 1, 2026, 4:57 pm
শিরোনাম:
রায়পুরে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস: রায়পুরে খেলোয়াড় বাছাই সম্পন্ন, জেলা পর্যায়ে তালিকা (প্রেরণ) পরীক্ষা‌কে‌ন্দ্রে তীব্র গ‌র‌মে নি‌র্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন‌্য ৮‌টি ফ‌্যা‌ন উপহার দেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বান্দরবানের রাজপরিবারের সাচিং প্রু জেরীর রাজনৈতিক যাত্রা: সর্বস্ব হারিয়ে বিএনপির মনোনয়ন

Reporter Name


‎আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:- বান্দরবানের রাজপরিবারের সদস্য সাচিং প্রু জেরী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সঙ্গে যুক্ত থেকে সক্রিয় রাজনীতি করে আসছেন। তিনি রাজপরিবারের সুপরিচিত ব্যক্তি অংশৈই প্রু চৌধুরী–এর ছেলে। তার বাবা অংশৈই প্রু চৌধুরী একসময় জিয়াউর রহমানের আমলে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

‎পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক পরিচয়ের ধারাবাহিকতায় সাচিং প্রু জেরী বিএনপির রাজনীতি বেছে নেন। দলীয় কার্যক্রমে নিবেদিত থেকে তিনি ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়নও পেয়েছেন।

‎দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ বিক্রি করেও দলকে ধরে রেখেছেন। নিজের জায়গাজমি থেকে শুরু করে শ্বশুরের দেওয়া সম্পত্তির একটি বড় অংশও রাজনৈতিক ব্যয় মেটাতে বিক্রি করেছেন বলে জানা যায়। বর্তমানে তিনি প্রায় সর্বস্ব হারিয়েও রাজনীতিতে অটল ও অবিচল।

‎দলীয় নেতাকর্মীরা বলছেন, সাচিং প্রু জেরীর এই ত্যাগ-তিতিক্ষা ও কমিটমেন্ট পাহাড়ি অঞ্চলের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত। এলাকার সাধারণ মানুষও তার মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন।

‎বান্দরান বাসী জানান, জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করাই সাচিং প্রু জেরীর একমাত্র লক্ষ্য। দল ও দেশ দুটোর জন্যই ওনি তার সম্পদ ও শ্বশুরের দেওয়া কোটি কোটি টাকার করাত মিলের সম্পদ সহ জীবনের সবকিছু উৎসর্গ করেছে তিনি।এই বছর মনোনয়ন পেয়ে বান্দরবানের প্রত্যেকটা উপজেলায় জনপ্রিয়তা বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা