November 28, 2026, 12:11 am
শিরোনাম:
রাতের আঁধারে রায়পুরের ৯ নম্বর ইউনিয়নে ছাত্রলীগের মশাল মিছিল রাজনীতির ত্যাগকে জনসেবায় রূপ দিতে চান ইব্রাহিম খলিল ডিসেম্বরে ফিরব’—এটা বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল ড. আসিফ নজরুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ওয়ামী বৃত্তি পরীক্ষা-২০২৬, অংশ নিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল, পুনরায় নাগরিক সুবিধা চালুর দাবি রায়পুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬ প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রায়পুর পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, দুই হোটেল ও এক দোকানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা জনগণের সেবা ও ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান হতে চান শাহিন আলম
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বান্দরবানে লোডশেডিংয়ের ভেলকিবাজি, বিপাকে পর্যটক ও স্থানীয়রা ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা, ক্ষোভ বাড়ছে জনমনে

abu musa mohon

আবু মুসা মোহন বিশেষ  প্রতিনিধি:
পাহাড়, ঝরনা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত পর্যটন জেলা বান্দরবানে ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ কখনো হঠাৎ চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরই ফিরে আসছে। এভাবে বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, রাউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পর্যটনকেন্দ্রিক হোটেল, রেস্টুরেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও এর প্রভাব পড়ছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পর্যটকদের সেবায় বিঘ্ন ঘটার পাশাপাশি ব্যবসায়ীরাও পড়ছেন নানা সমস্যায়।
ভুক্তভোগীদের দাবি, পর্যটন মৌসুমে বান্দরবানের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি হঠাৎ ভোল্টেজ ওঠানামা বন্ধ করে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা