April 11, 2026, 1:49 am
শিরোনাম:
ইরা‌নি মুদ্রায় ইরান‌কে টোল দি‌তে হবে হরমুজ প্রণালিতে শেরপুর-বগুড়া উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ হরমুজ প্রনা‌লি‌তে যুক্তরা‌ষ্ট্রের ২০ কো‌টি ডলা‌রের ড্রোন নি‌খোঁজ! আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা ‌হ‌য়ে‌ছে মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার খোলার জন‌্য দুই দে‌শের গুরুত্বপূর্ণ বৈঠক হ‌য়ে‌ছে চু‌ক্তি ভঙ্গ করায় হরমুজপ্রনা‌লি পুনরায় বন্ধ করল ইরান সৌ‌দিতে সড়ক দুর্ঘটনায় ফ‌রিদগঞ্জের প্রবাসীর মর্মা‌ন্তিক মৃত‌্য! ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত হ‌য়ে‌ছে ভারত রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে : শিক্ষামন্ত্রী রায়পুর পৌরসভা কর্তৃক এডিপির ৯টি প্রকল্পের উন্নয়ন কাজের স্বচ্ছ প্রক্রিয়ার লটারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বিএনপিকে ক্ষমতায় না আনলে স্বাধীনতা–সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে — আবুল খায়ের ভূঁইয়া

Reporter Name

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, রায়পুর (লক্ষ্মীপুর)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর–২ (রায়পুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিএনপিকে ভোট দিয়ে যদি ক্ষমতায় না আনা হয়, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে রায়পুর পৌর ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত যৌথসভায় মনু পাটোয়ারী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতার ঘোষকের দলের কর্মী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরই সামনে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে—এ সময় সবার ঐক্য জরুরি।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী আজ বলছে, আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল না, ভারতেও তাদের সম্পর্ক ভালো ছিল—এ কথা বলার উদ্দেশ্যই হলো দালালী করা। ধর্মকে পুঁজি করে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, ভোটারদের ভয়–ভীতি দেখাচ্ছে। বেহেশতের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে ভুল পথে নিতে চাইছে।

বিএনপি প্রার্থী আরও বলেন, দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এর অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ড দেওয়া হবে। হেলথ কার্ডে চিকিৎসা সুবিধা মিলবে, আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য স্বল্প মূল্যে পাওয়া যাবে।
তিনি আরও বলেন, বেকারদের কর্মসংস্থান, যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা, উন্নত বীজ–সার প্রদানসহ কৃষকদের দক্ষতা বাড়ানো—এসবই আমাদের অঙ্গীকার। দেশের অর্থনীতি শক্তিশালী করতেই এসব উদ্যোগ নেওয়া হবে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা নিজেরা ধানের শীষে ভোট দিন, প্রতিবেশীদের উৎসাহ দিন—দেশকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতে হবে। সবাই একসঙ্গে এগিয়ে এলে রায়পুরকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।

বক্তব্যে তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। গণতন্ত্রের জন্য দীর্ঘদিন কারাবরণ করেছেন। তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে উঠবে—এটাই আমাদের বিশ্বাস।

সভায় উপস্থিত ছিলেন—পৌর বিএনপি সভাপতি এবিএম জিলানী, জেলা বিএনপি সদস্য আব্দুল জাহের মিজি, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, ডা. নুরে আলম মুকুল, মহিলা দলের সভাপতি নাছিমা সানোয়ার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী, মো. জহির হোসেনসহ যুবদল–ছাত্রদল–স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা জামায়াত প্রার্থীর ভোট প্রার্থনার কৌশল সমালোচনা করে ধানের শীষে ভোট দিয়ে আবুল খায়ের ভূঁইয়ার হাত শক্তিশালী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা