November 20, 2026, 9:11 pm
শিরোনাম:
রায়পুরে ফার্মেসি থেকে ওষুধ চুরির চেষ্টার অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ব্যক্তি লক্ষ্মীপুরজুড়ে নারিকেলের বাম্পার ফলন, ২০০ কোটি টাকার বাজার—শিল্পকারখানা স্থাপনের দাবি রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম রায়পু‌রে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার রায়পুরের সাবেক সাংসদ হারুনুর রশিদের স্মরণে মজিবুল হক একাডেমিতে দোয়া ও মিলাদ রায়পুরে স্কুলের সাইকেল পার্কি স্থানে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, আটক ২ রায়পুর থানার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২ লক্ষ্মীপুরে কাগজপত্রবিহীন ডাম্প ট্রাক ও লরির বিরুদ্ধে অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আইজিপির পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বিশিষ্ট সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব শশিভূষণ দেবনাথের পরলোকগমন: দালাল বাজারে শোকের ছায়া

Reporter Name

প্রদীপ কুমার রায়; লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারের শ্রদ্ধাভাজন সমাজসেবক, পরম ধার্মিক, শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়ার সম্মানিত সভাপতি ও দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বাবু শশিভূষণ দেবনাথ আর আমাদের মাঝে নেই।

গতকাল ১৪ এপ্রিল ২০২৫ ইং, রোজ রবিবার গভীর রাতে আনুমানিক ৪টায় অসুস্থতা জনিত কারণে ঢাকায় নেওয়ার পথে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তাঁর এই অকালপ্রয়াণে গোটা দালাল বাজার, ধর্মপ্রাণ সনাতনী সমাজ ও স্থানীয় জনগণের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

শশিভূষণ দেবনাথ ছিলেন একজন আদর্শ শিক্ষক, একজন সফল ব্যবসায়ী এবং একজন নিবেদিতপ্রাণ ধর্মীয় সেবক। তিনি শুধু শিক্ষাক্ষেত্রে নয়, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজকল্যাণমূলক কাজেও আজীবন ছিলেন অকৃত্রিম, নিরহংকারী এবং হৃদয়বান এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সনাতনী সমাজের মঠ-মন্দির সংস্কার, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, রায়পুর উপজেলা শাখার পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পরিষদের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় এক শোকবার্তায় বলেন,
“শশিভূষণ দেবনাথ ছিলেন আমাদের সমাজের আলোকবর্তিকা। তাঁর কর্ম, নিষ্ঠা ও সেবাব্রত আমাদের পথ চলায় চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর পবিত্র আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা