July 29, 2026, 5:07 pm
শিরোনাম:
হঠাৎ ছুটিতে দেশে আসা বাংলাদেশিদের ভিসা ক্যানসেলের অভিযোগ, অজানা আতঙ্কে আমিরাত প্রবাসীরা! রায়পুরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড, ১৬০ কেজি পলিথিন জব্দ রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ফেসবুকে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ, আইনি ব্যবস্থার ঘোষণা রায়পুর পল্লী‌বিদ‌্যু‌তের ডি‌জিএম‌কে এক সপ্তা‌হের আলটিমেটাম!! রায়পুরে পেঁপে চাষে সফল সানাউল্যা, বাজারে ব্যাপক চাহিদা রায়পুরে মহিলা কলেজ সড়কে মাটিযুক্ত কংক্রিট দিয়ে সিসি ঢালাইয়ের অভিযোগ রায়পুরে ‘গ্রিন লাইফ’ ডায়গনস্টিকঃ চিকিৎসাসেবার নামে প্রতারণার অভিযোগ ফ্রি ভে‌রিফাইড ব‌্যাজ চালু ক‌রে‌ছে ফেসবুক রায়পুর পৌর ২ নং ওয়ার্ডে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ভূমিসেবা পেতে দালাল ধরবেন না : ইউএনও ইমরান খান

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: “কিছু মানুষ আছেন, তারা ভূমি অফিসে না এসেই কাজ হাসিলের জন্য আগে দালাল ধরেন। দালালরা তখন এক টাকার কাজে ১০ টাকা হাতিয়ে নেয়। বদনাম হয় ভূমি অফিসের। এ কাজটা আপনারা করবেন না। সেবাপ্রার্থীরা যদি অফিসে আসেন, তাহলে দালালরা এমনিতেই বিদায় হয়ে যাবে”। সোমবার ১০ জুন হয়রানি ও দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসচেতনতামুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান।

সভাপতির বক্তব্যে সহকারি কমিশানার (ভূমি) শাহেদ আরমান বলেন, হয়রানি ও দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন উপলক্ষে স্মার্ট ভূমিসেবা বুথ এবং হেল্পডেস্ক বসানো হয়েছে। এ ভূমিসেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। এসময় যে কোনো সেবা গ্রহীতা উপজেলা ভূমি অফিসের ‘ভূমিসেবা সপ্তাহ’ স্টলে এসে শতভাগ স্বচ্ছতা ও সততার সঙ্গে ভূমি সংক্রান্ত সকল সেবা নিতে পারবেন। তিনি আরো বলেন, আপনারা অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লীজমানি আদায়, খতিয়ানের সার্টিফাইড কপিরসহ ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা নিতে পারবেন।

রায়পুর ভুমি অফিস কার্যালয়ে সহকারি কমিশানার (ভূমি) শাহেদ আরমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রায়পুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ান, প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন ঢালি, সাধারণ সম্পাদক এম আর সুমন প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা ভুমি অফিসে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা