August 16, 2026, 7:25 pm
শিরোনাম:
নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রবিবার থে‌কে জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম

Reporter Name

‌দেশ দিগন্ত ডেস্ক:
র‌বিবার থে‌কে দে‌শে নতুন নিয়‌মে বি‌ক্রি হ‌বে জ্বালা‌নি তেল। দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে লিখিত নির্দেশনা ফিলিং স্টেশনগুলোকে দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে একথা জানান জ্বালা‌নি প্রতিমন্ত্রী।

ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ত্রিমুখী যুদ্ধ বেঁধে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আর এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সংকটের আতঙ্ক এখন পুরো রাজধানীজুড়ে। স্টেশনে স্টেশনে জ্বালানি তেলের জন্য ভিড় দেখা যাচ্ছে। এমনকি লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটছে কোনো কোনো স্টেশনে। শুধু তাই নয়; জ্বালানি বেশি সংরক্ষণ করারও চেষ্টা করছেন অনেকে।

জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই বলে জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। উদ্বিগ্ন হয়ে মজুদ না করে, যার যতটুকু প্রয়োজন তাই কিনুন।’

তেলের মূল্য যেন বৃদ্ধি না হয় সে ব্যাপারে সরকার সজাগ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে, চাপ সামলাতে বাংলাদেশে দাম সমন্বয় করা হতে পারে। যতটুকু সম্ভব তেলের দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা