June 10, 2026, 6:46 am
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় যুবক ইউছুফ। তবে এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনোয়ার সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারী বাড়ির বাসিন্দা এবং নাগমুদ বাজারে একটি কনফেকশনারির মালিক ছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন।
অভিযুক্ত ইউছুফ একই গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে। তিনি প্রবাসে থাকতেন; প্রায় দেড় বছর আগে দেশে ফিরে আর বিদেশে যাননি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেছিলেন আনোয়ার। এ সময় ইউছুফ এসে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর দোকানের ভেতরের দিকে ডেকে নিয়ে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুক ও পেটে আঘাত করে ইউছুফ। এরপর তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত আনোয়ারকে স্থানীয়রা উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথী কান্নায় ভেঙে পড়ে বলেন, “কেন আমার স্বামীকে হত্যা করল কিছুই বুঝতে পারছি না। নির্মমভাবে খুন করেছে। আমি বিচার চাই।”

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ব্যক্তিগত বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ইউছুফকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা