June 10, 2026, 5:44 am
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রামগঞ্জে ব্যবসায়ীর কাছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

Reporter Name

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগঞ্জে কালাম হোসেন নামে এক স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মাসুদুর রহমান ওরফে মাসুদ রনি নামে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মাসুদ রনি স্থানীয় লক্ষ্মীধর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।
ভুক্তভোগী কালাম হোসেন রামগঞ্জ পৌরসভার লক্ষ্মীধর পাড়া এলাকার ইব্রাহিম পাটোয়ারীর ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র তরকারি ব্যবসায়ী।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী নুরুল হুদার ছেলে মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি করে আসছেন। তিনি নিজেকে ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন বলেও অভিযোগ করেন কালাম হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একটি তুচ্ছ পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মাসুদ রনি ব্যবসায়ী কালাম হোসেনের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত শিক্ষক ওই ব্যবসায়ী ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানোসহ বিভিন্ন মামলা ও হামলার হুমকি দেন।
কালাম হোসেন বলেন,
“আমি সাধারণ ব্যবসা করে পরিবার চালাই। মাসুদ রনিকে তার দাবিকৃত টাকা না দেওয়ায় সে আমাকে হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক তকমা লাগিয়ে আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয় করার ষড়যন্ত্র করছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী অভিযুক্ত শিক্ষক মাসুদ রনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা